২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য চালু হলো ভারতীয় ট্যুরিস্ট ভিসা

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকে এ ভিসার জন্য আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, তখন মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ ছিল। তিনি আশ্বাস দিয়েছিলেন, ধাপে ধাপে সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে ট্যুরিস্ট ভিসা চালুর মাধ্যমে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারত ভ্রমণ আবারও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

Home R3