জাতীয় সংসদ ভবনের স্পিকারের আসনের পেছনের মূল দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে পবিত্র কালেমা তায়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ পরামর্শে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর পূর্বেই স্পিকারের আসনের পেছনের দেয়ালে এই ক্যালিগ্রাফি স্থাপন সম্পন্ন করা হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ ভবনের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ বাক্যটি খোদাই করে যুক্ত করা হয়েছে।
সংসদের মর্যাদা ও ভাবগাম্ভীর্য বৃদ্ধির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পরামর্শ ও সরাসরি নির্দেশনায় এই পরিবর্তনগুলো আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।