২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালের সবচেয়ে দামি সড়ক ক্যাসকাইসে; বাড়ির গড় দাম ৪৩ লাখ ইউরো

পর্তুগালের সবচেয়ে ব্যয়বহুল আবাসিক সড়ক হিসেবে শীর্ষে রয়েছে ক্যাসকাইসের ‘রুয়া দাস ফাইয়াস’। আবাসন পোর্টাল আইডিয়ালিস্টার সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, এই সড়কে একটি বাড়ির গড় চাওয়া দাম ৪৩ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি ৫৫ লাখ টাকা।

শীর্ষ ১০ ব্যয়বহুল সড়কের বেশিরভাগই ক্যাসকাইস, এস্তোরিল ও আলগারভে অঞ্চলে। দ্বিতীয় স্থানে ক্যাসকাইসের ‘রুয়া দাস ভিওলেতাস’ ৪৩ লাখ ইউরো এবং তৃতীয় স্থানে আলমানসিলের ‘ভালে দো লোবো’ ৪২ লাখ ৫০ হাজার ইউরো গড় দামে রয়েছে।

তালিকায় সিনত্রার ‘রুয়া সোতো মাইয়র’, পোর্তোর ‘রুয়া দো ঔরো’ এবং লাগোসের ‘কুইন্তা দো মন্তে’ও রয়েছে। তবে শীর্ষ ১০-এ রাজধানী লিসবনের কোনো সড়ক নেই।

আইডিয়ালিস্টা জানিয়েছে, লিসবনে বিলাসবহুল বাড়ির সংখ্যা সবচেয়ে বেশি হলেও গবেষণায় কেবল অন্তত ১০টি বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত থাকা সড়কগুলোকে বিবেচনা করা হয়েছে। দেশটিতে ১০ লাখ ইউরোর বেশি দামের ১৯ হাজারেরও বেশি বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত রয়েছে, যার ৪০ দশমিক ৬ শতাংশই লিসবনে।

তবে গবেষণায় ব্যবহৃত দামগুলো বাড়ির মালিকদের চাওয়া মূল্য, চূড়ান্ত বিক্রয়মূল্য নয়।

Home R3