ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলেই আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।
এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে।
সরকার এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।