১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের উপহার, পাঠানো হলো ৬০০ কেজি আম

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ড ভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে।

আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ সম্পন্ন করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস উপহার হিসেবে পাঠানো হয়।

সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূঁইয়া জানান, উপহারের আমগুলো কাস্টমস ক্লিয়ারিং শেষে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে এসব আম বিতরণ করা হবে।

Home R3