২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজার বর্বরতা আড়াল করতে তুরস্ককে দোষারোপ করছে ইসরাইল: এরদোগান

গাজায় নিজেদের বর্বরতা আড়াল করতেই ইসরাইল তুরস্কের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

মঙ্গলবার (৩০ জুন) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেন, “গাজায় ৭৫ হাজার নিরপরাধ মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, যাদের অধিকাংশই শিশু ও নারী, সেই খুনি নেটওয়ার্ক আমাদের দেশের বিরুদ্ধে যে অপবাদ দিচ্ছে, আমরা সেগুলোকে কোনো গুরুত্ব দিই না।”

তিনি আরও বলেন, তুরস্কের ইতিহাসে নাৎসি নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার দৃষ্টান্ত রয়েছে। গাজার পরিস্থিতি আড়াল করতেই তুরস্কের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তুর্কি প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রতি সমর্থন জানান। গত ২৪ জুন দেশটিতে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানলে তিনি বলেন, তুরস্ক বন্ধুপ্রতিম ভেনেজুয়েলার জনগণের পাশে সব সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে আছে।

এরদোগান তুরস্কের মহাকাশ কর্মসূচির গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, স্যাটেলাইট সক্ষমতা অর্জন তুরস্কের জন্য বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয়তা।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

Home R3