ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছেন একজন শীর্ষ ইসরাইলি কর্মকর্তা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মার্কিন আমেরিকা ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন এবং তার লাশ উদ্ধার করা হয়েছে বলে ওই ইসরাইলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
এদিকে এনবিসিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেন, ইরানের প্রায় সব কর্মকর্তা জীবিত, সুস্থ ও নিরাপদ স্থানে আছেন।