ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাতারের রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে যে হামলা চালানো হয়েছে, তাতে ইরানের সামর্থ্যের এক ক্ষুদ্র অংশ মাত্র ব্যবহার করা হয়েছে।
তিনি লিখেছেন, সংযত থাকার একমাত্র কারণ ছিল উত্তেজনা কমানোর অনুরোধের প্রতি সম্মান দেখানো।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতি ইঙ্গিত করে আব্বাস আরাঘচি আরও বলেন, ইরানি অবকাঠামো আবার হামলার শিকার হলে, আর সংযম বজায় রাখা হবে না।