মেজর জেনারেল মোহসেন রেজাই
ইরানেরর সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ইসরাইলকে সহায়তা করা যেকোনো আরব রাষ্ট্রের জন্য ‘ভয়াবহ পরিণতি’ ডেকে আনতে পারে।
তিনি বলেন, বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সহযোগিতা শুধু রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্তই নয়, বরং তা পুরো মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
মোহসেন রেজাই দাবি করেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর অবস্থান দুর্বল হলে তা ইসরাইলের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এর ফলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে গুরুতর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।
তিনি আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের আঞ্চলিক স্বার্থ ও নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে ইসরাইলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক অবস্থান গ্রহণ করা প্রয়োজন।