২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান যুদ্ধ সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে : নজরুল ইসলাম খান

ইরান যুদ্ধ সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিশ্বব্যাপী চলমান এ সংকট বিএনপি সরকারের ‘উন্নয়নপ্রচেষ্টা’ ব্যাহত করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ইরান যুদ্ধ সরকারের সবচেয়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জানান, ১ মে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, মে দিবসকে সফল করতে ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি।