২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান-আমেরিকা যুদ্ধবিরতি বজায় রাখা অপরিহার্য: পাক পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকা-ইরানের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে দুই দেশের প্রতি যুদ্ধবিরতির প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে জানান, এই মুহূর্তে উভয় পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতিশ্রুতি মেনে চলা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে ইসহাক দার বলেন, আমরা আশা করি উভয় পক্ষই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে, যাতে সমগ্র অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন করা সম্ভব হয়।

এসময় ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা এবং সম্পৃক্ততা বাড়াতে পাকিস্তান আগামী দিনগুলোতেও তার সহযোগিতামূলক ভূমিকা পালন করে যাবে বলে উল্লেখ করেন তিনি।

যুদ্ধবিরতি অর্জনে পাকিস্তানের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ায় উভয় দেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী। টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষই তাদের ইতিবাচক মানসিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Home R3