মার্কিন সামরিক বাহিনীর একটি সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ইরানের বিমানবিধ্বংসী গোলার আঘাতে ওই বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিষয়টি নিয়ে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স।
টিম হকিন্স বলেন, যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটের অবস্থা স্থিতিশীল। এ ঘটনার তদন্ত চলছে। তিনি বলেন, রাডার ফাঁকি দিতে সক্ষম পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান ইরানের বিরুদ্ধে একটি অভিযানে অংশ নেওয়ার সময় জরুরি অবতরণ করতে বাধ্য হয়।