ইসরায়েলকে মোক্ষম জবাব দেওয়া শুরু করেছে ইরান। দেশটির সবশেষ ক্ষেপণাস্ত্র হামলায় বেইত শেমেশ শহরে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি জরুরি সেবা বিভাগ। খবর আল জাজিরার।
এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রটি শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে।
বেইত শেমেশ শহরটি জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সেবা সংস্থা।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা টিম এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।