২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের বাইরে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ইমাম খতিবদের যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করা হবে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ভিন্নমত যাতে সমাজে ফিৎনা তৈরি না করে, সেদিকে আলেম-ওলামাদের সতর্ক থাকতে হবে। বরাবরের মতো বিএনপি সব সময় ইসলাম ও মুসলমানের স্বার্থবিরোধী তৎপরতা রোধে স্বোচ্চার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, কোন হীন দলীয় স্বার্থে ইসলামিক স্কলারদের মধ্যে মতোবিরোধ দেখা গেছে। হীন স্বার্থে ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে আলেম ওলামাদের সমর্থন চেয়েছেন তারেক রহমান।