১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে মোতায়েন সেনা ব্রিগেডের সংখ্যা চার থেকে কমিয়ে তিনটিতে নামানো হয়েছে।

এর ফলে পোল্যান্ডে নতুন করে ৪ হাজার মার্কিন সেনা মোতায়েন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যদিও তা পুরোপুরি বাতিল হয়নি।

পেন্টাগন জানিয়েছে, ভবিষ্যতে ইউরোপে সেনা উপস্থিতি নির্ধারণ করা হবে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রয়োজন ও ইউরোপীয় মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতার ওপর ভিত্তি করে।

বিশ্লেষকদের মতে, এটি ইউরোপে মার্কিন সামরিক ভূমিকা ধীরে ধীরে কমানোর একটি অংশ, যা ন্যাটো ও আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে।

Home R3