৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি করা হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে, তবে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতাই হয়নি। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে দেশের মানুষকে অন্ধকারে রেখে—এমন ধারণা পুরোপুরি ভুল।’

দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন পল কাপুর। তিনি বেশ কয়েকজন উপদেষ্টা ও দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে।