২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আমেরিকান পতাকায় সজ্জিত রিকশায় ঢাকার পথে মার্কিন রাষ্ট্রদূত

আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ঢাকার রাস্তায় বিশেষ রিকশা চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-আমেরিকার বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্কের বার্তা তুলে ধরার কথা জানিয়ে ঢাকার আমেরিকা দূতাবাস।

বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিশেষ এই রিকশার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে আমেরিকার জাতীয় পতাকার নকশার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে।

পোস্টে ক্রিস্টেনসেন বলেন, আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন।

তিনি আরো বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে আমেরিকার স্বাধীনতা উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও আমেরিকার দীর্ঘদিনের অংশীদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য; ২০২৬ সালের ৪ জুলাই আমেরিকা তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকাজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

Home R3