৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও দৌলতদিয়ায় যাত্রীবাহী বাস পড়ল পদ্মায়

রাজবাড়ীর দৌলত‌দিয়া ফেরিঘাটে আবারও পদ্মা নদীতে পড়ল যাত্রীবাহী বাস। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে।

বাসটিতে শুধু চালক ও সহকারী ছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়।

Home R3