২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আঞ্চলিক উত্তেজনার কারণে রাশিয়া সফর স্থগিত করলেন শাহবাজ শরিফ

মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দ্রুত পরিবর্তনশীল ও ব্যতিক্রমী পরিস্থিতির কারণে রাশিয়া সফর স্থগিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

রোববার (১ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, আগামী সোমবার (২ মার্চ) দুই দিনের সরকারি সফরে মস্কো যাওয়ার কথা ছিল তাঁর। তবে বর্তমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আপাতত সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে।

সংবেদনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে আজ বিকেলে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক নীতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সফর সম্ভব নয়—এ কথা মস্কোকে ইতোমধ্যে জানিয়েছে পাকিস্তান। এছাড়া বৈঠকে আলী খামেনির শেষকৃত্যে পাকিস্তান অংশ নেবে কি না, সেটিও আলোচনা করা হবে বলে সূত্র জানায়।

সূত্র : এআরওয়াই নিউজ