১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৫৩৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে আফগান-রাশিয়ার বার্ষিক বাণিজ্যের পরিমাণ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও ‍রাশিয়ার মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৫৩৮ মিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে আফগান  শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দজাদা আব্দুল সালাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মোট বাণিজ্যের মধ্যে আফগান রপ্তানির পরিমাণ ছিল ৪ মিলিয়ন ডলার এবং রাশিয়া থেকে বাকি ৫৩৪ মিলিয়ন ডলার এসেছে। আফগানিস্তানের রপ্তানির মধ্যে কিশমিশ, খনিজ পদার্থ, শুকনো এপ্রিকট, সিদ্ধ চাল, তুলা, ডালিম এবং আঙুর অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে, রাশিয়া থেকে আমদানির মধ্যে প্রধানত পেট্রোলিয়াম পণ্য, তেল, শিল্প কাঁচামাল এবং ময়দা ছিল।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার রাশিয়ার সঙ্গে প্রাথমিক একটি চুক্তি করে; যার আওতায় পেট্রোল, ডিজেল, গ্যাস ও গম আমদানির কথা বলা হয়।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত বছরের প্রথম আট মাসে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৩৬৬ মিলিয়ন ডলার।

সূত্র : হুররিয়াত রেডিও, আফগানিস্তান ইন্টারনেশনাল

Home R3