১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২২ দিনে প্রবাসীরা পাঠালেন ৩০ হাজার ২৩১ কোটি টাকা

চলতি ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ২৩১ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এর মধ্যে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) দেশে প্রবাসী আয় এসেছে দুই হাজার ৭৪ কোটি টাকা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

আরিফ হোসেন বলেন, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৩ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৮ দশমিক ৪০ শতাংশ।

অন্যদিক, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ১৯১ কোটি ডলার। গত অর্থবছরের ১ জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৭৮৯ কোটি ২০ লাখ ডলার।