২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীনা কোম্পানি। আগামী দেড় বছরের মধ্যে উৎপাদন শুরু হওয়া এ বিদ্যুৎ কিনবে সরকার। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ২৫ টাকা। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে নিজস্ব গ্যাসের মাধ্যমে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়ে ছয় থেকে সাত টাকা। আর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ক্যাপাসিটি চার্জসহ প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে খরচ হয় ১২ থেকে ১৪ টাকা। বিপিডিবি বেসরকারি ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার থেকে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ ১৪.৪৫ টাকা দরে কিনছে। অন্যদিকে বিভিন্ন উৎস থেকে ভিন্ন দামে কেনা বিদ্যুৎ সরকার পাইকারি পর্যায়ে বিক্রি করছে গড়ে ৮.৩৯ টাকা দরে।

তিনি জানান, ঢাকার আমিনবাজারের ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে চীনা শ কোম্পানি। প্রকল্পটি চালু হলে বর্জ্য থেকে এর ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় ন গ্রিডে সরবরাহ করা হবে। এ প্রকল্পের – আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পটির বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়েছে। চূড়ান্ত অর্থায়ন চুক্তি হবে বিনিয়োগকারী ব্যাংক, কোম্পানি ও বাংলাদেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে।

Home R3