১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে কাঁচাবাজার এর পাশে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।পরবর্তীতে পর্যায়ক্রমে মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে বনানীর কাঁচাবাজারের পাশে ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া প্রাথমিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যানি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনের ১১ তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১৫ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরও একটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে বারিধারা ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে।