৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

‘যারা জুলাইকে কটাক্ষ করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে’

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং গত ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ‘জুলাইকে যারা কটাক্ষ করতে চাইবে, অস্বীকার করতে চাইবে কিংবা বিভিন্ন ভাষা ব্যবহার করে জুলাইকে অবহেলিত করতে চাইবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান যদি না হতো, তাহলে হয়তো আমি আবিদ এখানে দাঁড়িয়ে টকশো করতে পারতাম না। কথা বলতে পারতাম না। যদি জুলাই ব্যর্থ হতো, তাহলে হয়তো আমাদের হাড্ডি-মাংসও খুঁজে পাওয়া যেত না।’

‘বাংলাদেশকে ভালোবাসতেই আমি সংগঠন করি; বাংলাদেশের মুক্তির জন্যই আমি সংগঠন করি। তাহলে কি সংগঠন আমার কাছে আগে, নাকি বাংলাদেশ? অবশ্যই আমার কাছে বাংলাদেশ আগে।’

আবিদ বলেন, ‘এই জুলাই বাংলাদেশ পরিবর্তনের জুলাই। বাংলাদেশকে স্থিতিশীল করার জুলাই। দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য জুলাই সংগঠিত হয়েছে। এ কারণে জুলাই সনদের যেটি বাস্তবায়ন করা জুরুরি, সেটি বাস্তবায়নের জন্য আমাদের দাবি থাকবে। আশা করি, সরকার সেটি বাস্তবায়ন করবে।’

Home R3