১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

মুসলমানরা বারবার জুলুমের শিকার হচ্ছে  অনৈক্যের কারণে : মাওলানা আখুন্দজাদা

মুসলমানরা বারবার জুলুমের শিকার হচ্ছে  অনৈক্যের কারণে : মাওলানা আখুন্দজাদা

অনৈক্যের কারণে মুসলমানরা বারবার জুলুমের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

তিনি বলেন, মুসলমানরা সব সময়ই বিভেদ ও মতবিরোধের কারণে ভোগান্তির শিকার হয়েছে। তিনি ঐক্য দৃঢ়ভাবে ধারণ করা এবং সব ধরনের বিরোধ ও বিভাজন পরিহার করার আহ্বান জানান।

কান্দাহার প্রদেশে এক বিশাল জনসমাবেশে মাওলানা হিবাতুল্লাহর লিখিত বার্তা পড়ে শোনানো হয়।

বার্তায় বলা হয়, ইসলামি ব্যবস্থা মহান জিহাদের ফল এবং ইমারাতে ইসলামিয়ার শরীয়াহ অবস্থান অবশ্যই রক্ষা করতে হবে।

জ্ঞানী ও দূরদর্শী নেতৃত্ব আলেম ও লেখকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইসলামি ব্যবস্থার অধীনে অর্জিত ইতিবাচক দিক ও সাফল্যগুলো তুলে ধরতে এবং সেগুলো সম্পর্কে মানুষকে অবহিত করতে।

বার্তায় আরও বলা হয়, সত্য দ্বীনের পতাকা সমুন্নত রাখার প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন। পাশাপাশি দায়িত্বশীলদের নিজেদের সচেতনতা বাড়াতে এবং ইমারাতে ইসলামিয়ার নীতিমালা জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে বলা হয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও