২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

পহেলা বৈশাখে ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। আজ সোমবার সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সরকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়, তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।

মন্ত্রী আরও জানান, আগামী ৭ থেকে ১৩ এপ্রিল ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে।

জাটকা আহরণ, ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।

Home R3