২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৬ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, তা বিশ্বের অনেক দেশে দেখা যায় না। বিচার বিভাগ স্বাধীন না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত পরিমাণে হেরে যেত না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বর্তমানে দেশে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। জজ ও আইনজীবীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় মামলার দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Home R3