পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত

পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২০ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় হাসপাতালের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।

হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, এ ঘটনায় আহত এক ডজনেরও বেশি মানুষকে লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষককে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

তাৎক্ষণিকভাবে স্কুলটির ছাদ ধসে পড়ার কারণ জানা যায়নি।

Home R3