১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানের সঙ্গে আলোচনায় অংশ নিতে এবার চীনে যাচ্ছে আফগান প্রতিনিধিদল

পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চীনে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার (১ এপ্রিল) বিকেলে চীনের উরুমকির উদ্দেশে রওনা হবে প্রতিনিধি দলটি।

প্রতিনিধিদলে রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুহিবুল্লাহ ওয়াসিক ও আবদুল হাই কানেত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরিফুল্লাহ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রুহুল্লাহ ওমর এবং জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্সের ইয়াহইয়া তাকাল।

সূত্রগুলো জানিয়েছে, এই সফর চীনের আমন্ত্রণেই হচ্ছে এবং এর মূল উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা করা।

সূত্র: হুরিয়াত রেডিও

Home R3