১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তানকে তার কর্মফল ভোগ করতে হবে: মাওলানা মুজাহিদ

পাকিস্তানকে তার কর্মফল ভোগ করতে হবে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, গত রাত কন্দরায় পাকিস্তানি সামরিক শাসন দুইটি স্থানে হামলা চালিয়েছে।

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান।

বিবৃতিতে মাওলানা মুজাহিদ বলেন, হামলার লক্ষ্য ছিল একটি আসক্তি নিরাময় কেন্দ্র এবং প্রাক্তন কারাগারের ভেতরে থাকা একটি খালি কন্টেইনার। সৌভাগ্যক্রমে, ওই স্থানে কেউ উপস্থিত ছিলেন না, ফলে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তিনি জোড় দিয়ে বলেন, পাকিস্তান তার এই কর্মকাণ্ডের ফল ভোগ করবে।

সূত্র: হুরিয়াত রেডিও

Home R3