৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালে প্রবাসী ডা. রফিকুল ইসলামের ইন্তেকাল

পর্তুগাল প্রবাসী ডা. রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার মার্তিম মনিজ এলাকায় ইফতারের পর হঠাৎ স্ট্রোক করলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি পর্তুগালের বৈধ কাগজধারী ছিলেন এবং বেশির ভাগ সময় নেদারল্যান্ডসে অবস্থান করতেন। ব্যক্তিগত কাজে তিনি প্রায়ই পর্তুগালে আসতেন। মৃত্যুর দিনও তিনি লিসবনের মার্তিম মনিজ এলাকায় ছিলেন।

ডা. রফিকুল ইসলামের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। এছাড়া ঢাকার নারিন্দা এলাকায় তার আবাসস্থল ছিল।

তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

Home R3