যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘লিডার’ ক্যাটাগরি স্থান পেয়েছেন তিনি।
আজ বুধবার (১৫ এপ্রিল) টাইমের ওয়েবসাইটে এ তালিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তা তাকে এই তালিকায় জায়গা করে দিয়েছে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবন কাটান। পরে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি আবারও রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী অবস্থানে ফিরে আসেন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী (সাবেক) শেখ হাসিনার (মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি) ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের ক্ষমতার সমীকরণে বড় ধরনের রদবদল আসে। এই প্রেক্ষাপটে তারেক রহমানকে বিরোধীদলীয় রাজনীতির একজন কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতা হিসেবে সামনে নিয়ে আসে। প্রায় ১৭ বছর তিনি রাজনৈতিকভাবে আরও সংগঠিতভাবে সক্রিয় হন এবং একটি বড় নির্বাচনী সাফল্যের মাধ্যমে তার অবস্থান শক্তিশালী করেন।