২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুনার প্রদেশে পাকিস্তানের ভয়াবহ হামলা; ২৫ জন বেসামরিক নিহত, আহত অন্তত ৪৫

পাকিস্তানের টানা গোলাবর্ষণ ও হামলার ঘটনায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কুনার প্রদেশে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেসামরিক মানুষের ওপর হামলা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলমান এই সংঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা ক্রমেই বাড়ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আফগান গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, 

কুনার প্রদেশের বিদ্রোহ দমন ও প্রস্তুতি বিভাগের পরিচালক মাওলানা মুফতুন ওমর হুরিয়ত রেডিওকে জানান, গত পাঁচ দিন ধরে পাকিস্তানি সেনাবাহিনী কুনারে বেসামরিক বাড়িঘরে হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনীর নির্বিচার গোলাবর্ষণে প্রায় ৭০০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। চলমান সংঘর্ষের কারণে কুনারের ছয়টি জেলার প্রায় ৭০ শতাংশ মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সূত্র : হুররিয়াত রেডিও

Home R3