২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের আগেই ফিরছেন মির্জা আব্বাস, এখন অনেকটাই সুস্থ

বাংলাদেশ, সিঙ্গাপুর ঘুরে বর্তমানে মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন আশঙ্কামুক্ত এবং সেখানে নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন।

বুধবার (৬ মে) তার ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম রিপন জানান, মির্জা আব্বাস এখন আগের তুলনায় ভালো আছেন এবং প্রতিদিনই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত এবং নিয়মিত ফিজিওথেরাপি নিচ্ছেন।

সূত্র জানায়, ঈদের আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারছেন। উন্নত চিকিৎসার জন্য গত ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

Home R3