ইরানের সঙ্গে চলমান আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যাই ঘটুক না কেন, জয় আমাদেরই।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমরা ওই দেশটিকে (ইরান) পুরোপুরি পরাজিত করেছি। এখন দেখা যাক কী হয়; তারা চুক্তিতে আসতে পারে, আবার নাও আসতে পারে। তাতে কিছু যায় আসে না। আমেরিকার অবস্থান থেকে দেখলে জয় আমাদেরই।
এদিকে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এই পরিস্থিতিতেই ট্রাম্পের এমন মন্তব্য নতুন করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।
সূত্র: আল জাজিরা