১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও দেশে ভূমিকম্প; উৎপত্তি সাতক্ষীরায়

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।

মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, আজ (শুক্রবার) দুপুর ১টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি।

ভূমিকম্পে সাতক্ষীরায় মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছেন বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়া অনেকে আতঙ্কিত হয়ে মসজিদ থেকে বেরিয়ে যান।