৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

হিজাব নিয়ে টানাটানি করলে হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন: মাওলানা মামুনুল হক

হিজাব নিয়ে টানাটানি করলে হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন: মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, একটি দল নিজেদের ঘৃণ্য পরাজয় দেখতে পেয়ে ভীরু-কাপুরুষের মতো নারীদের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য কাজ করে যাচ্ছে। কেউ যদি আমার মায়ের দিকে, বোনের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকায়, কেউ যদি মেয়েদের হিজাব নিয়ে টানাটানি করে, আপনারা তার হাত ভেঙে গুঁড়িয়ে দেবেন, চোখ উপড়ে ফেলবেন।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, যদি আবার নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাহলে যে আগুন জ্বলবে, সেই আগুন নেভানোর কেউ থাকবে না।

তিনি বলেন, একটি দল গণভোটে প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’-এর জন্য প্রচার চালায়। কেউ প্রকাশ্যে এক কথা আর গোপনে আরেক কথা বললে তাকে কী বলা যায়? আর কোনো মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ আর তাদের মেনে নেবে না।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ভোট দেবেন, পাহারাদারি করবেন। কোনো ভোটচোর চুরি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।’