ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার রাত থেকে ইরানের নৌবাহিনী চীনা জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রণালিটিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত করে রেখেছিল।
চীনা জাহাজ চলাচলের এই পদক্ষেপ এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে রয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করছেন।
সূত্র: আল জাজিরা