৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হরমুজ প্রণালির নতুন নিয়ন্ত্রণ মানচিত্র প্রকাশ করল ইরান

হরমুজ প্রণালির যে অংশটি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে, তার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী।

সোমবার (৪ মে) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

প্রকাশিত মানচিত্র অনুযায়ী, নিয়ন্ত্রিত এলাকাটির পশ্চিম সীমানা শুরু হয়েছে ইরানের কেশম দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইন আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখা দিয়ে।

অন্যদিকে পূর্ব সীমানা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাত পর্যন্ত একটি রেখা দিয়ে।

এ বিষয়ে ইরানের খাতামুল আনাম্বিয়া সংগঠনের কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে হতে হবে।

তিনি সতর্ক করে বলেন, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী আমেরিকান সেনাবাহিনী, যদি হরমুজ প্রণালির কাছে আসতে বা প্রবেশ করতে চায়, তাহলে তাদের লক্ষ্যবস্তু বানানো হবে।