২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এর আগে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে দলের তৃণমূল সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

বিএনপি সূত্র জানায়, তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে বৈঠক করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

Home R3