৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি আরবে হামলায় শোক জানালেন এরদোগান, সালমানের সঙ্গে ফোনালাপ

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তইয়্যেব এরদোগান।

আজ শনিবার (৭ মার্চ) এক ফোনালাপে সৌদি যুবরাজের সঙ্গে এ বিষয়ে কথা বলেনএরদোগান। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোস্যালে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সবকিছুর পরও কূটনীতিকে সুযোগ দেওয়ার জন্য এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান ও আলোচনায় ফিরে আসার লক্ষ্যে প্রেসিডেন্ট এরদোয়ান বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’

এতে আরও বলা হয়, ‘সৌদি আরবকে লক্ষ্য করে চালানো হামলার ঘটনায় প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।’