১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

সাবেক ভিপি নুরের বিজয়ে প্রবাস অধিকার পরিষদ পর্তুগাল শাখার অভিনন্দন

সাবেক ভিপি নুরের বিজয়ে প্রবাস অধিকার পরিষদ পর্তুগাল শাখার অভিনন্দন

বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি এবং বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদের উপদেষ্টা ভিপি নুরুল হক নুর-এর নির্বাচনী বিজয়ে গভীর আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদ, পর্তুগাল শাখা।

সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ খান ও সাধারণ সম্পাদক রিপন মাহমুদ এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে তারা বলেন, জনগণের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই এখন নবনির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব। বিশেষ করে জাতীয় সংসদে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী ও কার্যকর কণ্ঠস্বর নিশ্চিত করার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা যে মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের দাবি জানিয়ে আসছে, তা বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা ন্যায়বিচার, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ যেন সহিংসতা ও শক্তির রাজনীতি থেকে বেরিয়ে এসে সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পথে এগিয়ে যায়—এটাই প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা।

শেষে, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় বাংলাদেশ প্রবাস অধিকার পরিষদ, পর্তুগাল শাখা।

Home R3