সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অবৈধভাবে মজুত করা ২০০ লিটার ডিজেল জব্দ করে ন্যায্য দামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে অবস্থিত মেসার্স রাজ স্টোর-এ অভিযান চালিয়ে এই ডিজেল জব্দ করা হয়।
জানা যায়, স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে প্রতিষ্ঠানটির মালিক প্রতি লিটার ডিজেল ১২০ টাকায় বিক্রি করছিলেন, যা বাজারদরের চেয়ে বেশি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনক জানান, অবৈধ জ্বালানি মজুত রোধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ স্টোরে অভিযান চালিয়ে ডিজেল জব্দ করা হয় এবং তা খোলা বাজারে ন্যায্য দামে বিক্রি করা হয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।