জাতীয় সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা চত্বরের শহীদদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সংসদে বক্তব্য দেওয়ার আগে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময়ে অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে স্বাধীনতার পর শহীদদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, শহীদদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে রাজনীতি টেনে আনা হয়েছে এবং পরবর্তীতেও নানা জটিলতা সৃষ্টি করা হয়েছে। অথচ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশ স্বাধীনতা অর্জন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে স্বৈরতন্ত্র প্রতিরোধ করতে হলে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া জরুরি।