১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শীঘ্রই চাঁদাবাজদের তালিকা ধরে অভিযানে নামছে র‍্যাব

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইন্তেখাব চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না এবং দ্রুত সময়ের মধ্যে তালিকা অনুযায়ী অভিযানে নামা হবে।

তিনি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী এবং কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পতেঙ্গা উপকূলের গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ৫০ হাজার ৬৪ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।