৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্কবার্তা

মধ্যপ্রাচ্য মুসলিম অধ্যুষিত রাষ্ট্র লেবাননের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু হওয়ায় বাংলাদেশ দূতাবাস বৈরুতে বসবাসরত নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।

রোববার এক সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, দাহিয়েহ, বুর্জ আল-বারাজনেহ ও হাদাথসহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে হবে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি বাহিনীর চলমান সামরিক অভিযানের কারণে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ এবং আশপাশের এলাকায় ঝুঁকি বেড়েছে। বাংলাদেশি নাগরিকদের নিজেকে সুরক্ষিত রাখতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেবাননের রাজধানীর বিভিন্ন অংশে পরিস্থিতি ক্রমশ পরিবর্তিত হওয়ায় স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।