৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করল ইরান ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে একটি মার্কিন চালকবিহীন আধুনিক ডুবযান বা সাবমারসিবল আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত আইআরজিসির নৌবাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালির জলসীমায় নজরদারি চালানোর সময় অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন মার্কিন ডুবোযানটি আটক করা হয়।

আইআরজিসির নৌ শাখা আরও জানিয়েছে, আটক করা এই বিশেষ প্রযুক্তির চালকবিহীন ডুবযানটির স্থিরচিত্র ও ভিডিও দ্রুতই গণমাধ্যমে প্রকাশ করা হবে। তবে ইরানের এমন দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা পেন্টাগনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Home R3