১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ অজি ফুটবলার

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলের উদীয়মান ফরোয়ার্ড তেতে ইয়েঙ্গি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করেন।

শনিবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছে দ্য ইসলামিক ইনফরমেশন।

প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের ইবাদত পদ্ধতি এবং মসজিদের পরিবেশ সম্পর্কে জানার আগ্রহ থেকেই তিনি ওই মসজিদে যান। সেখানে জুমার খুতবা প্রদান করছিলেন প্রখ্যাত ইসলামি স্কলার মুফতি ইসমাইল মেঙ্ক।

নামাজ শেষে মুফতি মেঙ্কের সঙ্গে আলাপকালে ইয়েঙ্গিকে ইসলাম গ্রহণের আহ্বান জানানো হলে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং উপস্থিত মুসল্লিদের সামনে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নুজুম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়েঙ্গি বলেন, এটি হঠাৎ নেওয়া কোনো সিদ্ধান্ত নয়; বরং দীর্ঘদিনের পড়াশোনা, চিন্তাভাবনা ও ব্যক্তিগত অভিজ্ঞতার ফল। তিনি জানান, আত্মতুষ্টি ও গভীর উপলব্ধি থেকেই তিনি ইসলাম গ্রহণ করেছেন।

দক্ষিণ সুদানীয় বংশোদ্ভূত তেতে ইয়েঙ্গি বর্তমানে স্কটিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লিভিংস্টোনের হয়ে খেলছেন। তার গতি ও আক্রমণাত্মক খেলার জন্য তিনি পরিচিত এবং ২০২৬ বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার জাতীয় দলে ডাক পেয়েছেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

Home R3