বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন জর্জ ও শ্রীপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম।

এর আগে, ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

তাদের মধ্যে মিরপুর বিভাগ ১১৮ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজন এবং সিটিটিসি বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Home R3