১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু

পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের নামাজ আদায় করতে গিয়ে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ।

সোমবার (১৭ আগস্ট) ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যান হাফেজ আতাউল্লাহ। তবে দীর্ঘ সময় পরও তিনি সেজদা থেকে না ওঠায় পাশে থাকা মুসল্লিরা তাঁর কাছে যান। এ সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মরহুম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। তিনি গত দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। শান্ত স্বভাব ও নম্র আচরণের কারণে স্থানীয়দের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাফেজ মুহাম্মদ আতাউল্লাহকে দাফন করা হবে বলে জানা গেছে।

Home R3